৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় চালনা পৌরসভার ডাকবাংলা এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফার হোসেন এবং পরিচালনা করেন সাবেক সদস্যসচিব আল-আমিন সানা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মান্নান খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শেখ, আইয়ুব আলী কাজী, এস এম আব্দুল কাদের, মহিদুল ইসলাম, কামরুল ইসলাম টুকু, ইমরান হোসেন পলাশ ও মোহাম্মদ আশরাফ হোসেন।এ ছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল বারিক, শফিকুল ইসলাম মোল্লা, আবু তাহের শেখ, আব্দুর রাজ্জাক মোল্লা, আবু সাঈদ, আজিম হাওলাদার, ফেরদৌস সানা, তারেক গাজী, রবিউল ইসলাম মনা, রতন রায়, মালা কাজী, পারুল বেগম ও সাবেক কাউন্সিলর আঃ সাত্তারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।এ সময় আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচন নিয়েও আলোচনা হয়। দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মান্নান খান উপজেলা চেয়ারম্যান পদে এবং চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফার হোসেন ও সাবেক সদস্যসচিব আল-আমিন সানা মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাঁরা এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।